ইয়েমেন সংঘাত

ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে নতুন করে লড়াই চলছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তায় দেওয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হুতিদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবের আত্মরক্ষার অধিকারও রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার ইউরোপ সফরে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে রুবিও এসব কথা বলেন। তার সফরে আইসল্যান্ড, গ্রিস ও পর্তুগাল রয়েছে।